মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টার বাড়ির সামনে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, সরেজমিনে ভিন্ন চিত্র টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৯৫k Time View  
  •                                      
                                   
                               

শুক্রবার (২১ নভেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে ভারত ‘এ’ দলকে পরাস্ত করে ফাইনালের পথ সুগম করেছে বাংলাদেশ ‘এ’ দল। নির্ধারিত ২০ ওভারে জয় আসেনি, তবে সুপার ওভারে পেসার রিপন মণ্ডলের ঝড়ো বোলিংয়ে দুই উইকেট তুলে বাংলাদেশ ‘এ’ দল ফাইনাল নিশ্চিত করে।

বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। হাবিবুর রহমান সোহান ৪৬ বলে ৬ ছক্কা ও ৩ চারে ৬৫ রান করে দলকে দৃঢ় ভিত্তি দেন। এসএম মেহেরব ১৮ বলে ৬ ছক্কা ও ১ চারের মারতে ৪৮ রান করে অপরাজিত থাকেন। এছাড়া জিসান আলম ১৪ বলে ২৬ ও ইয়াসির আলী ৯ বলে ১৭ রান করেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন গুরজাপনিত সিং।

রান তাড়া করতে নেমে ভারতের শুরু ছিল ঝুঁকিপূর্ণ। প্রথম তিন ওভারে দ্রুত ৪৯ রান তুললেও, রাকিবুল হাসান ও আবু হায়দারের বোলিংয়ে কিছুটা নিয়ন্ত্রণ ফিরে আসে। কিন্তু একের পর এক ক্যাচ মিস এবং ফিল্ডিং ভুলের কারণে ভারত ম্যাচটি শেষ মুহূর্তে সুপার ওভারে নিয়ে যায়।

সুপার ওভারে রিপন মণ্ডল দুই বলেই দুই উইকেট নেন। প্রথম বলে বোল্ড হন জিতেশ শর্মা, দ্বিতীয় বলে আউট হন আশুতোষ। এভাবে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ ও পাকিস্তান শাহিন্সের মধ্যে বিজয়ী দল আগামী ২৩ নভেম্বর ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের মুখোমুখি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102