শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৭৯k Time View  
  •                                      
                                   
                               

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার সকাল সোয়া ৮টার দিকে ড্রুক এয়ারের একটি ফ্লাইটে তিনি ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মুহাম্মদ ইউনূস ও শেরিং তোবগের মধ্যে সংক্ষিপ্ত এক বৈঠক হয়। বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবারের ভূমিকম্পে হতাহতের খবর জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বৈঠক শেষে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শেরিং তোবগেকে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102