রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

রাজনৈতিক স্বার্থে ধর্মের ব্যাখ্যা অস্থিরতা সৃষ্টি করতে পারে: তারেক রহমান

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৮০k Time View  
  •                                      
                                   
                               

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে মহানবী (সা.)-এর আদর্শে ‘ইনসাফভিত্তিক বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার রাখে দল। তিনি বলেন, দলীয় স্বার্থে ধর্মীয় বিধান ভুলভাবে ব্যাখ্যা করলে সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে। ইসলামী মূল্যবোধের আলোকে বিএনপি এমন একটি সমাজ ও সরকার গড়ার পক্ষে, যেখানে মুসলমানরা কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন এবং অন্য ধর্মের মানুষরা শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম ও সংস্কৃতি পালন করতে পারবে।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার, ইমাম-খতিবদের সামাজিক নিরাপত্তা ও মসজিদ পরিচালনার আধুনিক নীতিমালা প্রণয়নের জন্য সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করা হয়েছে।তারেক রহমান আরও বলেন, সারাদেশে প্রায় ৩.৫ লাখ মসজিদে ১৭ লাখের বেশি ইমাম-খতিব-মুয়াজ্জিন দায়িত্ব পালন করছেন। তাদের রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করা না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি ভবিষ্যতে এ বিষয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করবে।

তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্য অপরিহার্য। জাতীয় নির্বাচনের গুরুত্ব অপরিসীম। মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে বিএনপির রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র হবে ন্যায়পরায়ণতা। এজন্য দলের জন্য ইমাম-খতিব-মুয়াজ্জিন-আলেম-ওলেমা-পীর-মাশায়েখদের দোয়া ও সমর্থন চেয়েছেন।তারেক রহমান বলেছেন, ইমাম-খতিবদের জন্য সার্ভিস রুল প্রণয়নের দাবি যৌক্তিক, যা বিএনপি সরকার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবে। এছাড়া ইমাম-মুয়াজ্জিনদের আর্থিক স্বাবলম্বী করার জন্য কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে বহুমুখী প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102