বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্য পূরণ হয়েছে, ভেঙে পড়েছে ইরান: ট্রাম্প বন্ধ হলো ইরাকের বৃহত্তম তেলক্ষেত্রে তেল উত্তোলন অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী বগুড়ায় নয়, কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রীর প্রধান অতিথি হওয়া নিয়ে বিতর্ক, ইউএনও ও এসি (ল্যান্ড) বদলি সাভারে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সুন্দরগঞ্জে দলিল আটকে ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ

ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৬৫k Time View  
  •                                      
                                   
                               

বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি আয়োজিত মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের প্রতিশ্রুতি খুবই পরিষ্কার। আমরা ৩১ দফার মাধ্যমে স্পষ্ট করে বলেছি যে, আমরা একটি স্বাধীন গণমাধ্যম দেখতে চাই এবং সেটি গড়ে তুলতে চাই। সেজন্যই আমরা তখনই একটি কমিশন গঠনের অঙ্গীকার করেছিলাম।তিনি জানান, কমিশনটি ইতোমধ্যে গঠিত হয়েছে এবং রিপোর্টও প্রস্তুত হয়েছে।

তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, রিপোর্টের কোনো আলোচনা পরবর্তী সময়ে হয়নি। আমরা আশা করি, আমরা যদি জনগণের ভোটে সরকার গঠনের দায়িত্ব পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এ বিষয়টি অগ্রাধিকার দেব।বিএনপি মহাসচিব বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই গণমাধ্যমকে উন্নত ও উপযোগী করে তোলার জন্য নানা ব্যবস্থা নিয়েছে। তিনি বর্তমান টেলিভিশন চ্যানেলের সময়োপযোগী কাজগুলো শুরুর কৃতিত্ব বিএনপির আমলকেই দেন।

সাংবাদিকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনাদের তো অনেকগুলো ইউনিয়ন আছে। বিএফইউজে, ডিআরইউ, আবার দুই দলের দুই ভাগ আছে, তিন ভাগ। আপনারা নিজেরাই আজকে দলীয় হয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো আপনাদের কাউকে পকেটে নিতে চায়। আপনারা যদি পকেটে ঢুকে যান, তখন কিন্তু সমস্যা।আওয়ামী শাসনামলের সময়টায় গণমাধ্যমের অবস্থান সম্পর্কে তিনি বলেন, আমরা দেখেছি, গণমাধ্যম গত ১৫ বছর ফ্যাসিবাদ লালন করেছে। স্বাধীন সাংবাদিকতার জন্য সাংবাদিকদের এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102