রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

একটি দল অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৮০k Time View  
  •                                      
                                   
                               

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, “তারা বলছে এক দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে জেনোসাইড হবে। জেনোসাইড মানে গণহত্যা। ’৭১ সালে যারা গণহত্যার সহযোগী ছিল, এখন তাদের দিয়ে আবার এমন পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না।”বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সুইহারীবাজারে এক পথসভায় তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আগামী দিনের উন্নয়নকে এগিয়ে নিতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। দিনাজপুর-৪ আসনে দলীয় প্রার্থী আখতারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান।পথসভায় সভাপতিত্ব করেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আখতারুজ্জামান মিয়া। অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102