মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‎হবিগঞ্জে সালিশ বৈঠকেই রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ৩০ আশুলিয়ায় ৫ রাউন্ড গুলির শব্দ, স্থানীয়দের দাবী ২ জন হতাহত; তবে তথ্য নেই বলে জানান পুলিশ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সুন্দরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন লক্ষ্মীপুরে নারী দিয়ে ফাঁদ পেতে জিম্মি করে টাকা আত্মসাৎ: গ্রেপ্তার-৪ বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সাভারে হাইওয়ে থানায় অটোরিকশা চালকদের হামলা: ৩ পুলিশ সদস্য আহত, আটক ২ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: সংসদে জ্বালানিমন্ত্রী করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

দেশবাসী খালেদা জিয়াকে নেতৃত্বে চায়: রিজভী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৯৯k Time View  
  •                                      
                                   
                               

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ খালেদা জিয়াকে আবারও নেতৃত্বের আসনে দেখতে চায়। বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহিলা দল আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এ কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কোটি মানুষ ভালোবাসে। নানা অসুস্থতা, নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি দেশ ত্যাগ করেননি। অথচ সরকার তার শারীরিক অবস্থাকে সাধারণভাবে দেখাতে চেয়েছে। তার দৃঢ় মনোবলই নেতাকর্মীদের আরও সাহসী করে তুলেছে।

তিনি অভিযোগ করে বলেন, দেশের সম্পদ লুট করে পালিয়ে গেছেন শেখ হাসিনা। অগ্রণী ব্যাংকের ভল্টে কোটি কোটি টাকার সোনা পাওয়া—এটাই তার প্রমাণ। চৌর্যবৃত্তির প্রবণতা থাকায় দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন তিনি।

খালেদা জিয়াকে তুলনা করে রিজভী বলেন, একজন দেশকে ভালোবেসে সব কিছুর পরও দেশের মাটিতে থেকে গেছেন, আর আরেকজন দেশের সম্পদ নিয়ে বিদেশে পালিয়েছেন।শেষে তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102