সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

তারেককে একদিনে ট্রাভেল পাস দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩০k Time View  
  •                                      
                                   
                               

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে অবস্থান করছেন—এ বিষয়ে সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তবে তিনি দেশে ফিরতে চাইলে কোনো দেশ তাকে বাধা দেবে, এমনটা অস্বাভাবিক বলেই মনে করেন তিনি।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে এসব মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে প্রতিবেশী ভারত নিজেদের মানিয়ে নিতে কিছুটা সময় নিচ্ছে। তবে আশা করা হচ্ছে দুই দেশের মধ্যে কার্যকর সহযোগিতা দ্রুতই স্বাভাবিক হবে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্পর্কে তিনি জানান, তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেলেও এ বিষয়ে এখনো দিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তাকে ফেরত আনার বিষয়েও দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি।শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ভারত তাকে ফেরত না দিলেও ঢাকা–দিল্লি সম্পর্ক এতে ক্ষতিগ্রস্ত হবে না। তবে দণ্ডিত হওয়ায় বাংলাদেশ তাকে যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাওয়ার ব্যাপারে আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102