রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাভার প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আশুলিয়ায় দোয়া মাহফিল

খাঁন রমিম
                                             
  •   Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৮৪k Time View  
  •                                      
                                   
                               

আশুলিয়ার পশ্চিম জিরাবো বাগানবাড়িতে দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর ২০২৫ইং তারিখে ০৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সকাল থেকেই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকা জনাকীর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বক্তব্যে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, “খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর দ্রুত সুস্থতা বাংলাদেশের মানুষের প্রত্যাশা।
এসময় তিনি আসন্ন নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি নির্বাচিত হলে এলাকা মাদকমুক্ত করবো। এখানে আর কোনো চোরাচালান, মাদক ব্যবসা বা অপরাধী চক্রকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না। যুবসমাজকে সঠিক পথে ফেরাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা দেওয়ান মোঃ মঈনউদ্দিন বিপ্লব। তিনি বলেন,”যথাযথ চিকিৎসার সুযোগ না পাওয়ায় দীর্ঘদিন ধরে খালেদা জিয়া শারীরিকভাবে ভুগছেন। তাঁর চিকিৎসায় মানবিকতা দেখানো সরকারের দায়িত্ব।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএম হারুন অর রশিদ। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের আলোকবর্তিকা। তাঁর সুস্থতা জনগণের হৃদয়ের প্রার্থনা।”
এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার রোগমুক্তি, দেশের শান্তি এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102