সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এত সংস্কার হজম করা কঠিন হতে পারে: পরিকল্পনা উপদেষ্টা

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৫k Time View  
  •                                      
                                   
                               

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “আমরা মনে করি, অন্তর্বর্তী সরকার অনেক বেশি সংস্কার করেছে। কিছু সংস্কার উচ্চবিলাসী, যা নির্বাচিত সরকারের পক্ষে মানা একটু কঠিন হতে পারে। তবে বেশির ভাগ সংস্কার নতুন সরকার গ্রহণ করবে বলে আশা করি।”তিনি আরও বলেন, “আমরা কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ রেখে যাচ্ছি। যেমন, বিচার বিভাগকে স্বাধীন করার অধ্যাদেশ। এতে আইন মন্ত্রণালয়ের অনেক কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নতুন সরকার এগুলো পুনঃপর্যালোচনা করতে পারে। তবে কিছু ক্ষেত্রে অস্বস্তি লাগতে পারে।”

ওয়াহিদউদ্দিন মাহমুদ উল্লেখ করেন, বিভিন্ন খাতের সংস্কার কমিটি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ক্রয় নীতিমালাসহ অন্যান্য সংস্কার অন্তর্ভুক্ত রয়েছে। জাতীয় সংসদ এগুলো পর্যালোচনা করে আইন করবে বলে আশা করা হচ্ছে।তিনি বলেন, প্রকল্প পরিচালকদের আগ্রহ কমেছে, ঠিকাদাররাও এখন আগ্রহী নয়। দুর্নীতি ও চাঁদাবাজির সমস্যা এখনও রয়ে গেছে।

আজকের একনেক সভায় ১৭টি প্রকল্প অনুমোদন করা হয়েছে, যার খরচ ১৫,৩৮৩ কোটি টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ৯,৪৫১ কোটি, প্রকল্প ঋণ ৫,৬১০ কোটি এবং প্রকল্প সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি টাকা। নতুন প্রকল্প ১৩টি, সংশোধিত প্রকল্প ৫টি।সভা পরিচালনা করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102