মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই: আইজিপি এবারও ব্রাজিল দলে জায়গা হলো না নেইমারের ‎শায়েস্তাগঞ্জে দায়িত্ব পালনকালে হৃদরোগে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: প্রধানমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক দলের বিরুদ্ধে একটি মহলের অপ-প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নেতৃবৃন্দ। চুনারুঘাটে ছাত্রদলের নেতা বহিষ্কার, মুরগি ছিনতাইয়ের অভিযোগে তদন্ত সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক এবারের বইমেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া ‘অ্যালাউড’ না: স্পিকার আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিচ সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এর সমঝোতা স্মারক চুক্তি নবায়ন

সাভার উপজেলা প্রতিনিধি:
                                             
  •   Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪k Time View  
  •                                      
                                   
                               

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিচ সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এর সমঝোতা স্মারক চুক্তি নবায়ন হয়েছে। সোমবার বেলা সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে নবায়নকৃত এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং বিপসট-এর পক্ষে ডেপুটি কমান্ড্যান্ট বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজ মাহমুদ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান, বিপসটের পক্ষে সিনিয়র ইন্সট্রাক্টর-১ কর্নেল কাজী নাদির হোসেন এবং লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. মুরাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিপসট পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে। এছাড়া এই সমঝোতা স্মারকের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিপসট যৌথভাবে কনফারেন্স, সেমিনার ও কর্মশালা আয়োজন করবে। উভয় প্রতিষ্ঠান গবেষণার জন্য বিভিন্ন তথ্য-উপাত্ত প্রদানে পারস্পরিকভাবে সহযোগিতা করবে। উল্লেখ্য, ২০১৫ সালের ৯ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিপসটের প্রথম সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102