শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিল পাসে সংসদীয় ইতিহাসে নতুন রেকর্ড কমলনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই কোটি টাকার ভবন, নেই চিকিৎসা-এক যুগেও চালু হয়নি বাহুবল ট্রমা সেন্টার সীতাকুণ্ডে, লরির চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু জাতীয় সংসদে আরও ১০ বিল পাস সীমাহীন দুর্নীতি অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে: সংসদে অর্থমন্ত্রী এপ্রিলের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এলো ৯৭.৫ কোটি ডলার ভালোবাসার টানে লিঙ্গ পরিবর্তন, অথচ প্রেমিক এখন অন্যের ঘরে: সাভারে চাঞ্চল্যকর প্রতারণা সুন্দরগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রিতে সাধারণ মানুষের চরম ভোগান্তি শৈলকুপার ৯৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের আসন খালি!

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
                                             
  •   Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮k Time View  
  •                                      
                                   
                               

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। উনার নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।আসিফ নজরুল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আসার ব্যাপারে কোনো আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘অনেকে মন্তব্য করেন, প্রশ্ন তোলেন, উনি (তারেক রহমান) কেন আসছেন না। এ ধরনের প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা-ছেলে সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কি না, তারেক রহমানের ব্যক্তিগত চিন্তা আছে কি না, সেটাকে কেউ জাজ করা বা কমেন্ট করা আমার কাছে রুচিকর মনে হয় না। আমাদের বুঝতে হবে এটা মা-ছেলে সম্পর্ক।’তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, কোনটি উপযুক্ত সময়, সেটি সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা উনার আছে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলে বিশ্বাস করি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102