মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‎শায়েস্তাগঞ্জে দায়িত্ব পালনকালে হৃদরোগে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: প্রধানমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক দলের বিরুদ্ধে একটি মহলের অপ-প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নেতৃবৃন্দ। চুনারুঘাটে ছাত্রদলের নেতা বহিষ্কার, মুরগি ছিনতাইয়ের অভিযোগে তদন্ত সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক এবারের বইমেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া ‘অ্যালাউড’ না: স্পিকার আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপি কমিশনার বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হবিগঞ্জে বিজিবি অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার ও পিকআপ গাড়ি জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৪২k Time View  
  •                                      
                                   
                               

হবিগঞ্জে সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৫৫ বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি পিকআপ গাড়ি জব্দ করেছে। জব্দকৃত পণ্য ও গাড়ির আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ২০ হাজার টাকা।
‎বিজিবি সূত্র জানায়,(০১ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেওয়া টহল দলটি একটি ডিআই ছোট পিকআপকে সন্দেহজনক মনে করে থামানোর সংকেত দেয়। তল্লাশির সময় গাড়ির মধ্যে থাকা গোখাদ্যের বস্তার আড়ালে লুকানো ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
‎‎ঘটনাস্থলে মালিকবিহীন অবস্থায় পণ্য ও গাড়ি জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত জিনিস আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102