রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত

খাঁন রমিম
                                             
  •   Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫k Time View  
  •                                      
                                   
                               

পাবনা জেলার সাঁথিয়া উপজেলা বিএনপির বিদ্যমান আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি। কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং খুব শিগগিরই সাঁথিয়া উপজেলার নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হবে। দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও সক্রিয় করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাংগঠনিক পুনর্গঠনের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যেই দায়িত্বশীল ও কর্মঠ নেতাদের সমন্বয়ে নতুন আহবায়ক কমিটি গঠন করে ঘোষণা দেওয়া হবে।
এদিকে স্থানীয় নেতাকর্মীদের মাঝে এ সিদ্ধান্তের পর নতুন নেতৃত্ব নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। বহুদিন ধরে স্থবির থাকা সাংগঠনিক কার্যক্রমে নতুন কমিটি প্রাণ ফিরিয়ে আনবে বলে আশা করছেন তৃণমূল নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102