রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার মাদরাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের নিয়ে মানবিক যাত্রা ফাউন্ডেশনের ইফতার মাহফিল সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন মির্জা আব্বাস সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সাভার প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা

সুখবর পেতে যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩k Time View  
  •                                      
                                   
                               

দলের নিবন্ধনের দাবিতে সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে অনশনে বসেছিলেন আম জমতার দলের সদস্য সচিব তারেক রহমান।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।ইসি ভবনের সামনে তারেক রহমান সাংবাদিকদের জানিয়েছেন, তাদের দলটি নিবন্ধন পেতে যাচ্ছে বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে।

তিনি জানান, আমজনতার দল নিবন্ধ পেতে যাচ্ছে, এমন খবর দেখার পর নির্বাচন কমিশনে আসেন তিনি। এরপর কমিশনের সিনিয়র সচিব তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।তারেক রহমান আরও জানান, তারা দলের প্রতীক হিসেবে ‘প্রজাপতি’ মার্কা চেয়েছেন।নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ায় গত ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সামনে অনশনে বসেন তারেক রহমান। পরে ৯ নভেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের আশ্বাসে তিনি অনশন ভাঙেন।এদিকে নিবন্ধন পেতে যাওয়া আরেকটি দল হলো ‘জনতার দল’।

এই দলের চেয়ারম্যান হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল ও মহাসচিব মো. আযম খান।ইসি সচিব আখতার আহমেদ বলেন, পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয়। পুনঃতদন্তে আমজনতার দল ও জনতার দলের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্ত পূরণ করায় কমিশন নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।তিনি আরও বলেন, দল দুটির বিষয়ে কারো আপত্তি রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। আগামীকাল (শুক্রবার) পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102