শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিল পাসে সংসদীয় ইতিহাসে নতুন রেকর্ড কমলনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই কোটি টাকার ভবন, নেই চিকিৎসা-এক যুগেও চালু হয়নি বাহুবল ট্রমা সেন্টার সীতাকুণ্ডে, লরির চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু জাতীয় সংসদে আরও ১০ বিল পাস সীমাহীন দুর্নীতি অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে: সংসদে অর্থমন্ত্রী এপ্রিলের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এলো ৯৭.৫ কোটি ডলার ভালোবাসার টানে লিঙ্গ পরিবর্তন, অথচ প্রেমিক এখন অন্যের ঘরে: সাভারে চাঞ্চল্যকর প্রতারণা সুন্দরগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রিতে সাধারণ মানুষের চরম ভোগান্তি শৈলকুপার ৯৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের আসন খালি!

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে পালাল সিংহ

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২k Time View  
  •                                      
                                   
                               

ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ পালিয়ে গেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বেরিয়ে আসে বলে জানিয়েছেন চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।

তিনি বলেন, সিংহটি এখনো চিড়িয়াখানার ভেতরেই ঘুরছে এবং তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। অবশ করার অস্ত্র প্রস্তুত রয়েছে—সুযোগ পেলে সিংহটিকে অবশ করে ধরা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানান।

ঘটনার পর দর্শনার্থীদের নিরাপত্তার জন্য চিড়িয়াখানা খালি করে দেওয়া হয়েছে। কীভাবে সিংহটি বাইরে এল—জানতে চাইলে পরিচালক বলেন, ধারণা করা হচ্ছে খাঁচার দরজায় তালা লাগানো ছিল না, কারণ গ্রিল বা অন্য কোথাও কোনো ক্ষতি নেই।তিনি আরও জানান, ঘটনার তদন্তে রাতেই একটি কমিটি গঠন করা হবে। বর্তমানে মিরপুর চিড়িয়াখানায় পাঁচটি সিংহ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102