মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন সিইসি: স্বরাষ্ট্রমন্ত্রী মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে: শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অপবাদ দিয়ে থাপ্পড় মেড়ে বৃদ্ধকে হত্যা, আটক ১ আরও বাড়ল স্বর্ণের দাম সাভারে যুবককে গলা কেটে নৃশংস হত্যা, যাদুরচর থেকে মরদেহ উদ্ধার বেড়ায় অটোরিকশা চালক হত্যা: স্ত্রী ও তার সাবেক স্বামীসহ গ্রেফতার ৩ দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ হাজার নৌ সদস্য জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত: নৌবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭k Time View  
  •                                      
                                   
                               

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৫ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।রোববার (৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের নেভাল অ্যাকাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে নৌবাহনী প্রধান বলেন, বঙ্গোপসাগরে সমুদ্র সম্পদ আহরণ, ব্লু ইকোনমি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে নৌবাহিনী।

পাশাপাশি দেশের জলসীমায় দেশি-বিদেশি জাহাজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তায়ও বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে নৌ প্রধান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৫ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাধ মিলিয়ে যেকোনো দুর্যোগ মোকাবিলায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

এ সময় মিডশিপম্যান ২০২৩-এ ব্যাচে দুজন নারীসহ ৩১ জন মিডশিপম্যান ৩ বছরের সামরিক প্রশিক্ষণ শেষে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন।কুচকাওয়াজ পরিদর্শন শেষে নৌবাহিনী প্রধান বিভিন্ন বিষয়ে কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে গৌরবময় পদক তুলে দেন। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর পদস্থ কর্মকর্তারা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা, সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102