বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্য পূরণ হয়েছে, ভেঙে পড়েছে ইরান: ট্রাম্প বন্ধ হলো ইরাকের বৃহত্তম তেলক্ষেত্রে তেল উত্তোলন অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী বগুড়ায় নয়, কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রীর প্রধান অতিথি হওয়া নিয়ে বিতর্ক, ইউএনও ও এসি (ল্যান্ড) বদলি সাভারে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সুন্দরগঞ্জে দলিল আটকে ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ

ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ৮৭ কোটি ডলার

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮k Time View  
  •                                      
                                   
                               

চলতি ডিসেম্বরের প্রথম ৭ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে মোট ৮৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। দৈনিক গড়ে যা দাঁড়ায় প্রায় ১২ কোটি ৫১ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ৬১ কোটি ৬০ লাখ ডলার, ফলে বছরওয়ারি প্রবৃদ্ধি বেশ দৃশ্যমান।

তিনি জানান, শুধু ৭ ডিসেম্বর একদিনেই এসেছে ২৪ কোটি ৪০ লাখ ডলার—যা চলতি মাসের রেমিট্যান্স প্রবাহে বাড়তি গতি যোগ করেছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে মোট ১ হাজার ৩৯১ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৪০ শতাংশ বেশি।

মাসভিত্তিক হিসেবে দেখা যায়, গত নভেম্বরে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। এর আগে অক্টোবর ও সেপ্টেম্বরে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্টে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

এ ছাড়া ২০২৪–২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স—যা দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড। এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্থিতিশীলতা আনার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102