রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন মির্জা আব্বাস সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সাভার প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাবনায় সড়ক দুর্ঘটনায় অ্যাডভোকেট শিমুল বিশ্বাস সহ আহত একাধিক

খাঁন রমিম
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮k Time View  
  •                                      
                                   
                               

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাবনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সরকারি ও শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।মঙ্গলবার ,৯ ডিসেম্বর ২০২৫ইং তারিখ সন্ধা ০৬টার দিকে একদন্ত ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাডভোকেট শিমুল বিশ্বাস নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে মাইক্রোবাসযোগে গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় শিমুল বিশ্বাসের হাত ও মাথায় আঘাত লাগে। এছাড়া তার সঙ্গে থাকা দলীয় নেতা-কর্মী ও মাইক্রোবাসের চালকসহ আরও কয়েকজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হলেও আশঙ্কামুক্ত।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হাসপাতালে ভিড় করেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102