বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু মাদ্রাসা শিক্ষার্থীর ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল পথচারীর, ক্ষোভে অবরোধে দীর্ঘ যানজট পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ২১ হাজার ৫০০ জন ছুটি সত্ত্বেও সচিবালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার-১ কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই: আইজিপি এবারও ব্রাজিল দলে জায়গা হলো না নেইমারের

জিগাতলায় হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২k Time View  
  •                                      
                                   
                               

রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, হাজারীবাগ থানার জিগাতলা এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান সমকালকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ভোর চারটার দিকে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।’থানার পরিদর্শক (অপারেশন) দেলওয়ার হোসেন বলেন, ‘জান্নাতারা রুমী এনসিপির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন। প্রাথমিকভাবে আমাদের ধারণা, আত্মহত্যা হতে পারে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102