হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ একটি অভিযান পরিচালনা করে চুরানব্বই হাজার শলাকা বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।র্যাব সূত্র জানায়,গতকাল শনিবার দুপুরে সিলেট থেকে ঢাকাগামী একটি নোয়াহ যাত্রীবাহী গাড়িতে বিদেশি সিগারেট পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। শায়েস্তাগঞ্জ থানাধীন সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণডোরা এলাকায় চেকপোস্ট স্থাপন করে গাড়িটি তল্লাশি করা হয়।
গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে র্যাব তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা গাড়িতে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট থাকার কথা স্বীকার করেন। তল্লাশি করে গাড়ি থেকে খাকি রঙের তিনটি কার্টুন ও একটি ট্রলি ব্যাগ থেকে চুরানব্বই হাজার শলাকা সিগারেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন-ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার পরনিখলা গ্রামের মোশারফ হোসেন (২৬),ব্রাহ্মণবাড়িয়া জেলার শরাইল ইপজেলার আকিতারা গ্রামের তানভীর আহমেদ শামীম (৪২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে এসব সিগারেট সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের জন্য বহন করছিলেন।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-৯ জানিয়েছে, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা-১০০০।খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত।মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ