শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

এনসিপি ছাড়লেন মিডিয়া সেলের সম্পাদক মুশফিকও

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৩৫k Time View  
  •                                      
                                   
                               

জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা ইস্যুতে এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়লেন দলটির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। জামায়াতের সঙ্গে সমঝোতাকে কেন্দ্র করে এ নিয়ে এনসিপির অন্তত ১০ জন কেন্দ্রীয় নেতা দল ছাড়লেন।বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে অনলাইনে পদত্যাগপত্র পাঠিয়েছেন মুশফিক উস সালেহীন।

জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণার আগের দিন যে ৩০ জন নেতা এই সমঝোতা না করতে দলের আহ্বায়ককে স্মারকলিপি দিয়েছিলেন, তাদের মধ্যে প্রথম নামটি ছিল মুশফিকের।তিনি মিডিয়া সেলের পাশাপাশি এনসিপির যুগ্ম সদস্যসচিব, কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের কো-লিড হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

পদত্যাগপত্রে মুশফিক লিখেছেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানের প্রেক্ষাপটে জনগণের মধ্যে একটি তারুণ্যনির্ভর, মধ্যপন্থী, ভবিষ্যৎমুখী ও নতুন ধারার রাজনৈতিক দলের উত্থানের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে ব্যক্তিগত ও পেশাগত ঝুঁকি নিয়ে এই দলে যোগ দিয়েছিলাম। এই দলের অংশ হয়েই দীর্ঘ মেয়াদে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে অবদান রাখার সংকল্প গ্রহণ করেছিলাম। তবে সম্প্রতি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০–দলীয় জোটে অন্তর্ভুক্ত হওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার সঙ্গে আমি নীতিগতভাবে একমত নই।’

মুশফিক উস সালেহীন বলেন, ‘আমি এনসিপি থেকে পদত্যাগ করেছি। আজ বিকেল ৫টায় আহ্বায়কের কাছে অনলাইনে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।’এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102