বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টার বাড়ির সামনে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, সরেজমিনে ভিন্ন চিত্র

শীতের তীব্রতা যখন নগরজীবনের অসহায় মানুষদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৬k Time View  
  •                                      
                                   
                               

জাকির আহমেদ জীবন:

শীতের তীব্রতা যখন নগরজীবনের অসহায় মানুষদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি।

আজ বিকেল ৪ টায় নিকুঞ্জ বটতলা এলাকায় শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের উপদেষ্টা জনপ্রিয় চিত্র নায়ক ডিএ তায়েব।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএ তায়েব বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য
সভাপতির বক্তব্যে আহ্বায়ক জাহিদ ইকবাল বলেন,
“মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমাদের পথচলা। আগামীতেও খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহিনুর আলম মারফত, সৈকত সরকার, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, মতিউর রহমান স্বপন, মোমেন হোসেন, ইমানুল হক, মুকুল হোসেন মৃধা, আমির হোসেন, মাসুম সরকার, এ এম আইয়ুব পাপ্পু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102