বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের কাছে জ্বালানি সহায়তা চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ মন্ত্রী-এমপিদের চাল-চলনে মার্জিত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই: তাহের জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে সংসদ বসছে কাল, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত আজ গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয়

পুলিশের বিশেষ অভিযানে করিমগঞ্জে ২ কেজি গাঁজা জব্দ,আটক ১

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৪k Time View  
  •                                      
                                   
                               

কিশোরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, গত ০৫ জানুয়ারি ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানে করিমগঞ্জ থানার এসআই মোস্তাক আহমেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন জাফরাবাদ ইউনিয়নের সুবন্ধি সাকিন এলাকায় তল্লাশি চালানো হয়।
এ সময় সন্দেহজনকভাবে অবস্থানরত এক ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই জব্দ তালিকাভুক্ত করা হয়।আটক ব্যক্তি হলেন আলিমুল ইসলাম (২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102