রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের বইমেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া ‘অ্যালাউড’ না: স্পিকার আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপি কমিশনার বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার মাদরাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের নিয়ে মানবিক যাত্রা ফাউন্ডেশনের ইফতার মাহফিল সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন মির্জা আব্বাস সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সাভার প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহ বাস টার্মিনালে যৌথ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১০০k Time View  
  •                                      
                                   
                               

যৌথ অভিযানে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে ব্যাঙের ছাতার মত গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বাস টার্মিনালের সরকারী জায়গা দখল করে গড়ে উঠা বিভিন্ন দোকান ও বাস কাউন্টারসহ টিনশেড ঘেরা স্থাপনা উচ্ছেদ করা হয়।এসময় ছোট বড় প্রায় ২০ টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

এসময় যৌথ অভিযানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোঃ আহসান উল কবির, ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মুন্সি মোঃ আবু জাফর, হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস, সড়ক ও জনপথ বিভাগের মোটরযান পরিদর্শক মোঃ সোহাগ হোসেন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মারুফ বিল্লাহ সহ হাইওয়ে পুলিশ ও জেলা সদস্যরা।সড়কের দুই ধারে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102