মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
গত নির্বাচনে অংশ নেওয়া পুলিশ সদস্যরা এবার নির্বাচনী দায়িত্বে থাকছে না: আইজিপি বিএনপির ৩ প্রার্থীর নির্বাচনে বাধা নেই কমলনগরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, নারী সহ আহত ৫, দুই জনের অবস্থা আশঙ্কাজনক দুইবার দাড়িপাল্লায় ভোট দিয়েছি—দুইটি জান্নাত পাবো কিনা? প্রশ্নযুক্ত ফ্যাস্টুন নিয়ে বিএনপির সমাবেশে যুবক বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন: ইএএসডি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত: লক্ষ্মীপুর-৪ জামায়াত প্রার্থী পাবনা-১ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় মানুষের ঢল এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি: তারেক রহমান ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি

কেউ কেউ গণতন্ত্রের পথকে আবার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৭k Time View  
  •                                      
                                   
                               

কেউ কেউ বিভিন্ন কথা বলে এবং উছিলা দিয়ে গণতন্ত্রের পথকে আবার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।বিগত গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক-গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে এই সভায় আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।

তারেক রহমান বলেন, গুম  ও খুনের সেই বিভীষিকাময়, সেই দিনের বা রাতের অবসান হয়েছে। বাংলাদেশে এবং দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থার তৈরি করার চেষ্টা করছে— এই গণতন্ত্রের পথ যেটি তৈরি হয়েছে, সেটি যাতে বাধাগ্রস্ত হয়। আমি অনুরোধ করবো, দল-মত নির্বিশেষে প্রতিটি মানুষ, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন—সেই প্রতিটি মানুষকে আজকে সজাগ থাকতে। যারা বিভিন্ন উছিলা দিয়ে বিতর্কিত তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছে, তারা যেনো সফল না হয়।

তিনি বলেন, কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেননি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এধরনের আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ দমন করে রাখতে পারবে না। সম্প্রতি নির্বাচন কমিশনের কিছু বিকর্তিক ভূমিকা ও অবস্থা দেখেছেন বলেও জানিয়েছেন তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদী শাসন আমলে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে অত্যাচার, নির্যাতন এবং হত্যা করা হয়েছে। হাজারো নেতাকর্মীকে হতে হয়েছে গুমের শিকার। সারা দেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেই দেড় লাখেরও বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। যার বোঝা প্রায় ৬০ লাখের বেশি নেতাকর্মীকে বয়ে বেড়াতে হয়েছে। এরমধ্যে লাখ লাখ নেতাকর্মীকে বছরের পর বছর, মাসের পর মাস,  সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন ঘর-বাড়ি ছাড়া থাকতে হয়েছে। এসকল মামলাই ছিল রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102