মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
গত নির্বাচনে অংশ নেওয়া পুলিশ সদস্যরা এবার নির্বাচনী দায়িত্বে থাকছে না: আইজিপি বিএনপির ৩ প্রার্থীর নির্বাচনে বাধা নেই কমলনগরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, নারী সহ আহত ৫, দুই জনের অবস্থা আশঙ্কাজনক দুইবার দাড়িপাল্লায় ভোট দিয়েছি—দুইটি জান্নাত পাবো কিনা? প্রশ্নযুক্ত ফ্যাস্টুন নিয়ে বিএনপির সমাবেশে যুবক বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন: ইএএসডি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত: লক্ষ্মীপুর-৪ জামায়াত প্রার্থী পাবনা-১ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় মানুষের ঢল এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি: তারেক রহমান ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি

রাজধানীর মিরপুরে বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫৬k Time View  
  •                                      
                                   
                               
রাজধানীর মিরপুরে বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।

বার্তায় বিজিবি জানিয়েছে, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর এলাকায় বিজিবি সদস্যদের টহল ও মোতায়েন কার্যক্রম শুরু হয়েছে। মূলত আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতেই এই বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে।

এদিকে আজ বিকেলেই মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে এক বিশাল জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনসভায় জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন হওয়ায় পুরো মিরপুর এলাকায় এখন কঠোর নজরদারি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102