শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ‎হবিগঞ্জে বিজিবির অভিযানে ট্রাক ভর্তি পাথরের নিচে লুকানো ২ কোটি ৪ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রী অপহরণ উৎকন্ঠায় পরিবার টঙ্গীবাড়ীতে ড্রেজার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব: এক পক্ষের অভিযোগ নিলেও অপর পক্ষেরটি নেয়নি পুলিশ ঢাকা ১৯ এর সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে চাঁদাবাজী ও মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। সাভারের আশুলিয়ায় নিজেই অভিযানে নামলেন এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু চাঁদাবাজ আটক ২ 

আশুলিয়ায় অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার, ৩টি অটোরিকশা উদ্ধার

আশুলিয়া ( ঢাকা) প্রতিনিধি:
                                             
  •   Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৬k Time View  
  •                                      
                                   
                               
আশুলিয়ায় অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার, ৩টি অটোরিকশা উদ্ধার

আশুলিয়ায় অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৩টি চোরাইকৃত মিশুক অটোরিকশা উদ্ধার করা হয়।শনিবার (২৪ জানুয়ারী) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুবেল হাওলাদার।এর আগে শুক্রবার দুপুরে আশুলিয়া বাজার ও রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার চেচুয়া এলাকার মৃত আনিছের ছেলে মোঃ সজিব (২২) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ফকিরপাড়া কাজীদাহ এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে মোঃ সেকেন্দার (৩০)। বতর্মমানে আশুলিয়ার জিরাবো ও ঘোষবাগ সুতলির মোড় এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।

থানা পুলিশ জানায়, শুক্রবার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন আশুলিয়া স্কুল এন্ড কলেজের মেইন গেইটের সামনে অভিযান চালিয়ে একটি চোরাইকৃত মিশুক অটোরিকশাসহ মোঃ সজিব (২২) নামের ১জনকে আটক করা হয়। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সেকেন্দারের তথ্য প্রকাশ করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার ঘোষবাগ সুতলির মোড় এলাকা থেকে সেকেন্দারকে আটক করা হয়। পরে সেকেন্দারের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার মোঃ হাফিজের গ্যারেজে অভিযান চালিয়ে আরও ২টি চোরাইকৃত মিশুক অটোরিকশা উদ্ধার করে তা জব্দ করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুবেল হাওলাদার বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102