মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
গত নির্বাচনে অংশ নেওয়া পুলিশ সদস্যরা এবার নির্বাচনী দায়িত্বে থাকছে না: আইজিপি বিএনপির ৩ প্রার্থীর নির্বাচনে বাধা নেই কমলনগরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, নারী সহ আহত ৫, দুই জনের অবস্থা আশঙ্কাজনক দুইবার দাড়িপাল্লায় ভোট দিয়েছি—দুইটি জান্নাত পাবো কিনা? প্রশ্নযুক্ত ফ্যাস্টুন নিয়ে বিএনপির সমাবেশে যুবক বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন: ইএএসডি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত: লক্ষ্মীপুর-৪ জামায়াত প্রার্থী পাবনা-১ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় মানুষের ঢল এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি: তারেক রহমান ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি

চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি
                                             
  •   Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৬k Time View  
  •                                      
                                   
                               
চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান

চট্টগ্রাম পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত একাধিক জনসভা ও নির্বাচনী প্রচারণায় অংশ নিতে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি বিমানযোগে চট্টগ্রামে পৌঁছান।দলীয় সূত্র জানায়, তারেক রহমান শনিবার বিকেল ৫টা ৪৯ মিনিটে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নির্ধারিত ফ্লাইটে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছালে বিএনপি চেয়ারম্যানকে উষ্ণ সংবর্ধনা জানান দলের শীর্ষ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রাম মহানগর ও বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরা। বিমানবন্দর এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।ঘোষিত সফরসূচি অনুযায়ী, শনিবার রাতে চট্টগ্রামেই অবস্থান করবেন তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণা ও জনসভায় অংশ নেবেন। রোববার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান।

চট্টগ্রামের কর্মসূচি শেষ করে রোববার বিকেলে তিনি চট্টগ্রাম ত্যাগ করবেন। এরপর বিকেল ৪টায় ফেনীর পাইলট স্কুল মাঠে, বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে এবং সন্ধ্যা ৭টায় সুয়াগাজীর ডিগবাজির মাঠে পর্যায়ক্রমে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আরেকটি সমাবেশে অংশ নেবেন তিনি।

এরপর ঢাকায় ফেরার পথে রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে দিনের শেষ জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। সবশেষে গভীর রাতে তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ফিরে যাবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।দলীয় নেতাদের মতে, এই সফরের মাধ্যমে তারেক রহমান দেশের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় অবস্থান ও রাজনৈতিক বার্তা তুলে ধরবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102