মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
গত নির্বাচনে অংশ নেওয়া পুলিশ সদস্যরা এবার নির্বাচনী দায়িত্বে থাকছে না: আইজিপি বিএনপির ৩ প্রার্থীর নির্বাচনে বাধা নেই কমলনগরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, নারী সহ আহত ৫, দুই জনের অবস্থা আশঙ্কাজনক দুইবার দাড়িপাল্লায় ভোট দিয়েছি—দুইটি জান্নাত পাবো কিনা? প্রশ্নযুক্ত ফ্যাস্টুন নিয়ে বিএনপির সমাবেশে যুবক বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন: ইএএসডি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত: লক্ষ্মীপুর-৪ জামায়াত প্রার্থী পাবনা-১ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় মানুষের ঢল এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি: তারেক রহমান ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি

শৈলকুপার লাঙ্গল বাঁধ বাজারে যৌথ বাহিনীর অভিযান

ঝিনাইদহ প্রতিনিধি
                                             
  •   Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৭k Time View  
  •                                      
                                   
                               

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দুর্ঘটনা ঝুঁকি কমাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গল বাঁধ বাজার এলাকায় যৌথ বাহিনীর একটি ঝটিকা অভিযান চালানো হয়েছে। শনিবার বিকেলে পরিচালিত এই অভিযানে ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্স ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হয়।

অভিযান চলাকালে ট্রাফিক আইন অমান্য করায় চারজন চালকের কাছ থেকে জনপ্রতি ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট চালকদের আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

যৌথ বাহিনীর সদস্যরা জানান, ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। হঠাৎ এই অভিযানে বাজার এলাকায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরে আসে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা যায়।স্থানীয়রা বলেন, নিয়মিত তদারকি ও এমন অভিযান হলে সড়ক আরও নিরাপদ হবে এবং বেপরোয়া চালকদের দৌরাত্ম্য কমবে। জনস্বার্থে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102