রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

কৃষকদল থেকে পাবনা-১ আসনে নির্বাচনী দায়িত্ব পেলেন কেএম হারুন

খাঁন রমিম
                                             
  •   Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯k Time View  
  •                                      
                                   
                               
কৃষকদল থেকে পাবনা-১ আসনে নির্বাচনী দায়িত্ব পেলেন কেএম হারুন
কৃষকদল থেকে পাবনা-১ আসনে নির্বাচনী দায়িত্ব পেলেন কেএম হারুন

পাবনা-১ (সাঁথিয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল থেকে নির্বাচনী দায়িত্ব পেয়েছেন কেএম হারুন। কেন্দ্রীয় নির্দেশনায় তাকে এই আসনের কৃষকদলের সমন্বয় ও সাংগঠনিক নির্বাচনী কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছে।দায়িত্ব পাওয়ার পর কেএম হারুন বলেন, “দল যে আস্থা ও দায়িত্ব আমার ওপর দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। পাবনা-১ আসনে কৃষকদলকে আরও সংগঠিত করে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখব।”
দলীয় সূত্র জানায়, কৃষকদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, কৃষকদের সঙ্গে যোগাযোগ জোরদার এবং নির্বাচনী প্রচার কার্যক্রম ত্বরান্বিত করতেই কেএম হারুনকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।স্থানীয় কৃষকদলের নেতাকর্মীরা কেএম হারুনকে দায়িত্ব দেওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, তার নেতৃত্বে পাবনা-১ আসনে কৃষকদল আরও গতিশীল হবে এবং দলের সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102