রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

ভয় দেখাবেন না, এক আঙুল দেখালে আমরা দুটি দেখিয়ে দেবো: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭k Time View  
  •                                      
                                   
                               
ভয় দেখাবেন না, এক আঙুল দেখালে আমরা দুটি দেখিয়ে দেবো: গোলাম পরওয়ার

কাউকে হুমকি দেওয়া যাবে না, বেশি ভয় দেখাবেন না। আপনি যে আঙুল দেখাবেন, আমাদেরও সেই আঙুল আছে। আপনি একটা দেখালে আমরা দুইটা দেখায়ে দেবো-এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার।বুধবার (২৮ জানুয়ারি) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় নির্বাচনী গণসংযোগ ও সমাবেশে অংশ নিয়ে প্রতিপক্ষকে এই হুঁশিয়ারি দেন তিনি।গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের ১৫ দিন আগেই রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীদের ওপর এবং সমাবেশে আক্রমণ হচ্ছে।

আমাদের পক্ষ থেকে কোনো উস্কানি নেই। অথচ প্রতিপক্ষ বন্ধুরা সন্ত্রাস ও হুমকি দিয়ে যাচ্ছেন, এমনকি আমাদের নারী কর্মীদের মিটিংয়ে যাওয়ার সময় আক্রমণ করা হচ্ছে।শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করে জামায়াতের  সেক্রেটারি জেনারেল বলেন, এসব সন্ত্রাসীদের ধরা দরকার। তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া চরম ঝুঁকির মধ্যে পড়বে।

প্রতিপক্ষের দেওয়া ‘ফ্যামিলি কার্ড’ বা ‘কৃষি কার্ড’-এর প্রতিশ্রুতিকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে তিনি বলেন, দেশের মানুষ ১৮ কোটি, আর তারা কার্ড দেওয়ার কথা বলছে ৫০ কোটি। এসব কেবল মানুষকে ধোঁকা দেওয়ার কৌশল।ক্ষমতায় যাওয়ার আগেই যারা মা-বোনদের গায়ে হাত দেয় বা হুমকি দেয়, ক্ষমতায় গেলে তারা কী করবে, তা সাধারণ মানুষকে এখনই বুঝে নিতে হবে বলে জানান তিনি। এর আগে, এদিন সকালে চুকনগর এলাকার বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালান এবং জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102