রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জে কলেজছাত্রীর ভিডিও নিয়ে সংঘর্ষে আহত ৪০ হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৪ জনসমুদ্রে রূপ নেয় শোলাকিয়া ঈদগাহ, অনুষ্ঠিত ১৯৯তম ঈদ জামাত ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীবাড়িতে ১০ টাকায় এক কেজি গরুর মাংস, মুখে হাসি অসহায় মানুষের জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায় চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‎চুনারুঘাটে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০k Time View  
  •                                      
                                   
                               
‎চুনারুঘাটে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
‎চুনারুঘাটে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিশেষ অভিযানে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।‎গত শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল চুনারুঘাটের আমতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

‎‎এ সময় বাছির মিয়ার ফার্মেসির সামনে পাকা সড়ক থেকে বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগানের রাজন রবি দাস (২৪) ও অক্ষয় কর্মকার (২৬)কে আটক করা হয়।‎অভিযানে তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে অন্যত্র পাচার করা হচ্ছিল।‎চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”পুলিশ জানায়, অভিযানে মাদকবিরোধী তৎপরতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102