মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আর নেই জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ দপ্তরির অদৃশ্য ক্ষমতার বলে স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ এসএসসি পরীক্ষা মঙ্গলবার, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ৩১ দফা দিয়েছিলাম: প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জে জ্বালানির জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড়

সারা দেশে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭২k Time View  
  •                                      
                                   
                               
সারা দেশে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
সারা দেশে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সারা দেশে এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব নূর-এ-আলমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁদের নামের পাশে উল্লিখিত সংশ্লিষ্ট জেলা বা অধিক্ষেত্রে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী এই দায়িত্ব কার্যকর থাকবে। নির্বাচনের আগের দিন, ভোটের দিন এবং পরবর্তী সময় মিলিয়ে মোট সাত দিন তাঁরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, দায়িত্ব পালনের আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জন্য আবশ্যিক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ভার্চুয়ালি জুম প্ল্যাটফর্মে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেবেন। একই দিনে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর জন্য নির্ধারিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ শুরু হবে দুপুর আড়াইটা থেকে।

প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় জুম মিটিংয়ের আইডি ও পাসওয়ার্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোবাইল ফোন ও ই-মেইলের মাধ্যমে পাঠানো হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালন, মোবাইল কোর্ট পরিচালনার আইনগত দিক, আচরণবিধি বাস্তবায়ন এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।

এছাড়া নিয়োগপ্রাপ্ত সব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আগামী ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অথবা রিটার্নিং অফিসারের কাছে আবশ্যিকভাবে যোগদান বা রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসার তাঁদের অধিক্ষেত্রে যোগদান করা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যোগদানসংক্রান্ত প্রতিবেদন ওই দিনই রাত ৮টার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো নিশ্চিত করবেন।

সরকারি এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ায় প্রশাসনিক নজরদারি বাড়ানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102