রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনসমুদ্রে রূপ নেয় শোলাকিয়া ঈদগাহ, অনুষ্ঠিত ১৯৯তম ঈদ জামাত ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীবাড়িতে ১০ টাকায় এক কেজি গরুর মাংস, মুখে হাসি অসহায় মানুষের জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায় চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল

শৈলকুপায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০k Time View  
  •                                      
                                   
                               
শৈলকুপায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
শৈলকুপায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা এলাকায় মাদক নির্মল অভিযানের অংশ হিসেবে যৌথ বাহিনীর একটি অভিযানে গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে শৈলকুপা পৌর এলাকায় যৌথ বাহিনীর এই বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে সুশীল বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করা হয় এবং তাকে তল্লাশি করে ৪০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ অর্থ ৭০০০ টাকা জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, আটককৃত সুশীল বিশ্বাস দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। আটকের পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলমান।স্থানীয়দের মতে, মাদকের কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের সম্মুখীন হচ্ছে। যৌথ বাহিনীর এই অভিযানের সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে এবং মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102