বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ডাকাতের হামলায় ৪ দিন পর নিখোঁজ প্রহরীর মরদেহ উদ্ধার লক্ষ্মীপুর-৪ আসের বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকারের প্রার্থী রেদওয়ান ড. শফিকুর রহমানের হবিগঞ্জ সফর উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড ‎নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৩৩ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার সারা দেশে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎বাহুবলে টমটমচালক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, সিএনজি উদ্ধার শৈলকুপায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ড. শফিকুর রহমানের হবিগঞ্জ সফর উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬k Time View  
  •                                      
                                   
                               
ড. শফিকুর রহমানের হবিগঞ্জ সফর উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন
ড. শফিকুর রহমানের হবিগঞ্জ সফর উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের হবিগঞ্জ সফর উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।‎সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জ শহরের নিউ ফিল্ড মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ড. শফিকুর রহমান। সফরকালে তিনি দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।

‎নেতারা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ড. শফিকুর রহমানের আগমন ঘিরে হবিগঞ্জ জুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জনসভা সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।‎সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আমীরে জামায়াতের এই সফর কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার পুনরুদ্ধারের আহ্বান। সফরকালে তিনি জনগণকে ভোটাধিকার প্রয়োগে সচেতন ও উদ্বুদ্ধ করবেন এবং একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিতের দাবি তুলবেন।

‎নেতারা বলেন, সফরকালে ড. শফিকুর রহমান হবিগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। তিনি শহীদ পরিবার, মুক্তিযোদ্ধা, শ্রমজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের সঙ্গে দেখা করবেন এবং জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন।‎‎জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়। জেলার সর্বস্তরের মানুষকে ওই জনসভায় যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ, হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী ড. আহমদ আব্দুল কাদের, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সাবেক জাকসু নেতা মো. মাজহারুল ইসলামসহ কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।‎সংবাদ সম্মেলনের শেষে নেতারা বলেন, গণমাধ্যম জাতির দর্পণ। জনগণের অধিকার, ন্যায়বিচার ও সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। আমীরে জামায়াতের হবিগঞ্জ সফরের উদ্দেশ্য ও বার্তা জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102