মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

‎নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৩৩ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৩k Time View  
  •                                      
                                   
                               
‎নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৩৩ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
‎নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৩৩ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ১৩৩ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।‎বুধবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নবীগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করে।‎সেনাবাহিনীর সূত্রে জানা যায়, অভিযানে ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত জাহাঙ্গীর মিয়া ও লিটন মিয়ার বাড়িতে তল্লাশি চালানো হয়।

এ সময় ১৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং চারজনকে আটক করা হয়।‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের শফিকুল মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৪৫), কান্দিগাঁও গ্রামের আমজাদ উল্লার ছেলে লিটন মিয়া (৩৫), একই গ্রামের বদরুল ইসলাম (৩০) ও রয়েল মিয়া (৩৫)।‎অভিযান শেষে সেনাবাহিনী উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তার চারজনকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করে।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, “গ্রেপ্তার আসামিদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।”‎স্থানীয়রা জানান,ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল কিছু চক্র। সেনাবাহিনীর এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102