মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ঢাকা-১৯: জিরাবোতে ডা. সালাউদ্দিন বাবুর নির্বাচনী গণসংযোগ ও মিছিল

আশুলিয়া প্রতিনিধি
                                             
  •   Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৫k Time View  
  •                                      
                                   
                               
ঢাকা-১৯: জিরাবোতে ডা. সালাউদ্দিন বাবুর নির্বাচনী গণসংযোগ ও মিছিল
ঢাকা-১৯: জিরাবোতে ডা. সালাউদ্দিন বাবুর নির্বাচনী গণসংযোগ ও মিছিল

ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাহেবের নিজ গ্রাম আশুলিয়ার জিরাবো এলাকায় ঋষি পাড়ায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আশকোর দেওয়ান, আশুলিয়া থানা যুবদলের আইকন জাহিদ হাসান বিকাশ, জিয়া মঞ্চ আশুলিয়া থানার সাধারণ সম্পাদক রিপনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মিছিলটি জিরাবোর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঋষি পাড়ায় এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু নির্বাচিত হলে আশুলিয়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য মডেল থানা হিসেবে গড়ে তোলা হবে।
বক্তারা আরও বলেন, উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁদের প্রধান লক্ষ্য। এ সময় এলাকার সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নির্বাচনী কার্যক্রমে ব্যাপক সমর্থন জানান।নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, জনগণের ভোটে বিজয়ী হয়ে ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু আশুলিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102