হবিগঞ্জের নবীগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৬ হাজার ৯শ টাকা উদ্ধার করেছে।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযুক্ত নুরুল আমিন (৪০) দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ অর্থসহ তাকে আটক করা হয়।
আটককৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া।স্থানীয়রা জানান, এলাকায় সেনাবাহিনীর এই ধরনের অভিযান নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।সেনাবাহিনী জানিয়েছে, নবীগঞ্জ ও আশপাশের এলাকায় মাদক চক্রকে দমন করতে তারা নিয়মিত তদারকি ও অভিযান চালিয়ে যাবে
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ