সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
দুইবার দাড়িপাল্লায় ভোট দিয়েছি—দুইটি জান্নাত পাবো কিনা? প্রশ্নযুক্ত ফ্যাস্টুন নিয়ে বিএনপির সমাবেশে যুবক বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন: ইএএসডি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত: লক্ষ্মীপুর-৪ জামায়াত প্রার্থী পাবনা-১ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় মানুষের ঢল এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি: তারেক রহমান ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি নির্বাচনের আগে ঢাকায় আইনশৃঙ্খলা ‘চমৎকার’: ডিএমপি কমিশনার ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটির বিষয়ে সরকারের নতুন নির্দেশনা নাসীরুদ্দীন পাটওয়ারীর দুঃখ প্রকাশ

পাবনা-১ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় মানুষের ঢল

খাঁন রমিম
                                             
  •   Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫k Time View  
  •                                      
                                   
                               
পাবনা-১ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় মানুষের ঢল
পাবনা-১ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় মানুষের ঢল

পাবনা-১ (সাঁথিয়া)আসনে বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জনসভাটি জনসমুদ্রে পরিণত হওয়ায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।সোমবার বিকেল থেকে সাঁথিয়া উপজেলার হাইস্কুল মাঠে দলে দলে নেতাকর্মী ও সমর্থকেরা জড়ো হতে থাকেন। বিকেল গড়িয়ে সন্ধ্যার আগেই জনসভাস্থল ও আশপাশের সড়ক লোকারণ্যে পরিণত হয়। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যেতে বিএনপিতে সদ্য যোগদান করা অধ্যাপক আবু সাঈদ বলেন, ভোটাধিকার হরণ ও গণতন্ত্র সংকটের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। তাঁরা বলেন, পাবনা-১ আসনের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৬৮পাবনা-১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ভিপি শামসুর রহমান।

বক্তারা আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে। জনসভা থেকে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানানো হয়।জনসভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।জনসভায় মানুষের ব্যাপক উপস্থিতিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে, যা আসন্ন নির্বাচনে পাবনা-১ আসনে বিএনপির শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102