বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
জামায়াত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গুলশানে ভোট দেবেন আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে পাবনা-১ আসনে বিএনপি প্রার্থী ভিপি শামসুর রহমানের সংবাদ সম্মেলন সর্বোচ্চ নিরাপত্তা দিতে মাঠে থাকবে স্পেশাল ইউনিট: ডিএমপি ৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক বিমানবন্দরে জব্দ করা টাকা ঠাকুরগাঁও জামায়াতের আমিরের ব্যবসায়িক অর্থ: এহসানুল মাহবুব নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ ভোটের দিন যেসব সেবা বন্ধ থাকবে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে পাবনা-১ আসনে বিএনপি প্রার্থী ভিপি শামসুর রহমানের সংবাদ সম্মেলন

খাঁন রমিম
                                             
  •   Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯k Time View  
  •                                      
                                   
                               
আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে পাবনা-১ আসনে বিএনপি প্রার্থী ভিপি শামসুর রহমানের সংবাদ সম্মেলন
আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে পাবনা-১ আসনে বিএনপি প্রার্থী ভিপি শামসুর রহমানের সংবাদ সম্মেলন

পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমান।বুধবার বিকাল ৫টায় সাঁথিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে ভিপি শামসুর রহমান বলেন, “নির্বাচনকে সামনে রেখে পাবনা-১ আসনের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। বিএনপি প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা, হুমকি, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা প্রতিদিন ঘটছে।”

তিনি অভিযোগ করেন, এসব ঘটনায় প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।তিনি আরও বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।”

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102