বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জে দুই ফিলিং স্টেশনে জ্বালানি তেলের গড়মিল, জরিমানা ৩০ হাজার টাকা ‎হবিগঞ্জে সালিশ বৈঠকেই রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ৩০ আশুলিয়ায় ৫ রাউন্ড গুলির শব্দ, স্থানীয়দের দাবী ২ জন হতাহত; তবে তথ্য নেই বলে জানান পুলিশ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সুন্দরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন লক্ষ্মীপুরে নারী দিয়ে ফাঁদ পেতে জিম্মি করে টাকা আত্মসাৎ: গ্রেপ্তার-৪ বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সাভারে হাইওয়ে থানায় অটোরিকশা চালকদের হামলা: ৩ পুলিশ সদস্য আহত, আটক ২ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: সংসদে জ্বালানিমন্ত্রী

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬k Time View  
  •                                      
                                   
                               
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার পরদিন শুক্রবার সকালে সারা দেশ থেকে প্রাপ্ত ফলাফল একত্র করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, নির্বাচন কমিশন নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ফলাফল চূড়ান্ত করবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং দেশ-বিদেশের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক ব্রিফিং অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে নির্বাচন প্রস্তুতি, ভোটগ্রহণ পদ্ধতি, নিরাপত্তা ব্যবস্থা ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

ইসি সানাউল্লাহ বলেন, পোস্টাল ভোটের ক্ষেত্রে নিবন্ধন প্রক্রিয়া ছিল সম্পূর্ণ ডিজিটাল, তবে ভোট গ্রহণ ও গণনার বড় একটি অংশ ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন হবে। প্রতিটি পোস্টাল ভোট সংশ্লিষ্ট সংসদীয় আসন অনুযায়ী আলাদাভাবে গণনা করা হবে। তিনি স্পষ্ট করে জানান, ভোটের দিন বিকেল ৪টার মধ্যে ডাকযোগে যে পোস্টাল ভোটগুলো পৌঁছাবে, কেবল সেগুলোই গণনার আওতায় আসবে; এর পর প্রাপ্ত ভোট গণনা করা হবে না।

নিরাপত্তা প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৯ শতাধিক অস্ত্র ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হয়েছে। ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রতিটি ভোটকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি ভোটকেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় থাকবে, যাতে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ সহজ হয়।

তিনি আরও বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ ক্ষেত্রে কোনো সাংবিধানিক বাধা নেই। তবে সংসদ সদস্য প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভিন্ন নিয়ম প্রযোজ্য। কেউ যদি প্রার্থী হতে চান, তাহলে তাকে অবশ্যই অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে; দ্বৈত নাগরিকত্ব রেখে প্রার্থী হওয়ার সুযোগ নেই।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102