বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জে দুই ফিলিং স্টেশনে জ্বালানি তেলের গড়মিল, জরিমানা ৩০ হাজার টাকা ‎হবিগঞ্জে সালিশ বৈঠকেই রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ৩০ আশুলিয়ায় ৫ রাউন্ড গুলির শব্দ, স্থানীয়দের দাবী ২ জন হতাহত; তবে তথ্য নেই বলে জানান পুলিশ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সুন্দরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন লক্ষ্মীপুরে নারী দিয়ে ফাঁদ পেতে জিম্মি করে টাকা আত্মসাৎ: গ্রেপ্তার-৪ বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সাভারে হাইওয়ে থানায় অটোরিকশা চালকদের হামলা: ৩ পুলিশ সদস্য আহত, আটক ২ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বিমানবন্দরে জব্দ করা টাকা ঠাকুরগাঁও জামায়াতের আমিরের ব্যবসায়িক অর্থ: এহসানুল মাহবুব

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০k Time View  
  •                                      
                                   
                               
বিমানবন্দরে জব্দ করা টাকা ঠাকুরগাঁও জামায়াতের আমিরের ব্যবসায়িক অর্থ: এহসানুল মাহবুব
বিমানবন্দরে জব্দ করা টাকা ঠাকুরগাঁও জামায়াতের আমিরের ব্যবসায়িক অর্থ: এহসানুল মাহবুব

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৪০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করার ঘটনায় নতুন করে ব্যাখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, উদ্ধার হওয়া অর্থ কোনোভাবেই নির্বাচন সংশ্লিষ্ট নয়; বরং তা তার ব্যক্তিগত ব্যবসায়িক লেনদেনের টাকা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের কাছ থেকে যে অর্থ উদ্ধার করা হয়েছে, সেটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে। এই টাকা নির্বাচন বা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নয়। এটি তার গার্মেন্টস ব্যবসার বৈধ অর্থ।” তিনি আরও দাবি করেন, বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং রাজনৈতিকভাবে দলকে হেয় করার অপচেষ্টা চলছে।

এর আগে বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় বেলাল উদ্দিনের কাছে বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া গেলে পুলিশ তাকে আটক করে। নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা টাকার পরিমাণ নির্ধারণে মেশিনে গণনা করা হচ্ছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অর্থের উৎস ও বৈধতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, বেলাল উদ্দিন পেশায় একজন কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। একই সঙ্গে তিনি ব্যবসার সঙ্গেও জড়িত বলে দাবি করা হচ্ছে। ঘটনার পর থেকে বিষয়টি স্থানীয় রাজনীতিতে ও জনমনে নানা আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।এদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে প্রকৃত তথ্য উদঘাটন করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102