বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২k Time View  
  •                                      
                                   
                               
২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক
২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগরে নগদ দুই লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে তাকে প্রথমে আটক করা হয়। পরে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে যান।

আটক মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় তার উপস্থিতি এবং চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাকে নজরদারিতে রাখেন।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার দুপুরে তিনি একটি ব্যক্তিগত গাড়িতে করে উপজেলার ধামগড় এলাকা থেকে ছালিয়াকান্দির দিকে আসেন। এ সময় তার গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনে রাখা একটি বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটির ভেতরে উপরে একটি পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা অবস্থায় এক হাজার টাকা মূল্যমানের দুটি বান্ডিল পাওয়া যায়, যার মোট পরিমাণ দুই লাখ টাকা।

ঘটনার পরপরই বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাওলানা হাবীবুর রহমান হেলালীকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং উদ্ধার করা নগদ টাকা জব্দ করা হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পুলিশসহ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে তিনি টাকা বিতরণ করার সময় হাতেনাতে ধরা পড়েননি। সে কারণে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আওতায় নেওয়া হবে।

এদিকে বিষয়টি নিয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, “ঘটনাটির খবর এইমাত্র শুনলাম। বিস্তারিত খোঁজ নিয়ে পরে এ বিষয়ে দলের অবস্থান জানানো হবে।”ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নির্বাচনকে ঘিরে অর্থ লেনদেন বা ভোট প্রভাবিত করার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102