বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া সাভারে জালিয়াতির দায়ে ছাত্র হত্যা মামলার আসামি ‘শুটার আশরাফ’ আটক সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন সিইসি: স্বরাষ্ট্রমন্ত্রী মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে: শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অপবাদ দিয়ে থাপ্পড় মেড়ে বৃদ্ধকে হত্যা, আটক ১ আরও বাড়ল স্বর্ণের দাম সাভারে যুবককে গলা কেটে নৃশংস হত্যা, যাদুরচর থেকে মরদেহ উদ্ধার

আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০k Time View  
  •                                      
                                   
                               

জনগণের রায়ের মাধ্যমেই আগামীকাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলাম। একই সঙ্গে ভোটগ্রহণের শেষ সময় পর্যন্ত ভোটারদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এই আহ্বান জানান। ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ যুগ-সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে জনগণের একটি সচেতন ও সাহসী সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

তিনি লেখেন, জনগণের রায়ের মধ্য দিয়েই আগামীকাল থেকে নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে। ইতোমধ্যে অনেক নাগরিক তাঁদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে যাঁরা এখনো ভোট দেওয়ার সুযোগ পাননি, তাঁদের প্রতি দ্রুত নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান তিনি।নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, বাংলাদেশের নতুন সূর্যোদয়ের সাক্ষী হতে পরিবার-পরিজনসহ সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার সময় এখনই।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় সচেতন ভূমিকা পালন করুন।পোস্টে তিনি ভোটাধিকার হরণের যে কোনো ধরনের অপচেষ্টা প্রতিহত করার ওপর জোর দেন এবং বলেন, আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে সতর্ক, সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি, যেন জনগণের রায় সুষ্ঠু ও নিরপেক্ষভাবে প্রতিফলিত হয় এবং দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102