বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া সাভারে জালিয়াতির দায়ে ছাত্র হত্যা মামলার আসামি ‘শুটার আশরাফ’ আটক সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন সিইসি: স্বরাষ্ট্রমন্ত্রী মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে: শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অপবাদ দিয়ে থাপ্পড় মেড়ে বৃদ্ধকে হত্যা, আটক ১ আরও বাড়ল স্বর্ণের দাম সাভারে যুবককে গলা কেটে নৃশংস হত্যা, যাদুরচর থেকে মরদেহ উদ্ধার

বানিয়াচঙ্গে জাল ভোটের অভিযোগে ৭ কিশোর আটক

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭k Time View  
  •                                      
                                   
                               

‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে সাত কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩৭ নম্বর বাগহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে কয়েকজন কিশোর একসঙ্গে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের হাতে থাকা ভোটার স্লিপের তথ্য যাচাই করে বয়সের অসামঞ্জস্যতা লক্ষ্য করলে সন্দেহ হয়। পরে যাচাই–বাছাই শেষে সাতজনকে আটক করা হয়।

আটক কিশোররা স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। তাদেরকে ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে রাখা হয়েছে।‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন,“আটক সাতজনই অপ্রাপ্তবয়স্ক। তারা প্রশাসনের হেফাজতে রয়েছে। ভোটগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”ভোটকেন্দ্রে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102