পাবনা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমান প্রশাসনের পক্ষপাতিত্ব ও নির্বাচনী পরিবেশ বাধাগ্রস্ত করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।শুক্রবার সন্ধ্যা ৭ টায় তার নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভুমিকা পালন না করে বিএনপি প্রার্থীর সমর্থকদের উপর হয়রানি করেছে। প্রশাসনের একটি অংশ নিরপেক্ষতার পরিবর্তে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করছে বলে ও তিনি অভিযোগ করেন।
ভিপি শামসুর রহমান বলেন, “আমরা শান্তিপূর্ণ ভাবে নির্বাচনী আচরণ বিধি মেনে কাজ করেছি। অথচ জামায়াতের নেতাকর্মীরা প্রকাশ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।”তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত হয়ে দায়িত্ব পালন করতে হয়। কিন্তু সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা রিজু তামান্না পক্ষ পাতিত্ব করে ভোটাধিকার মারাত্মকভাবে ক্ষুন্ন করেছে।
সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ