বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া সাভারে জালিয়াতির দায়ে ছাত্র হত্যা মামলার আসামি ‘শুটার আশরাফ’ আটক সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন সিইসি: স্বরাষ্ট্রমন্ত্রী মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে: শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অপবাদ দিয়ে থাপ্পড় মেড়ে বৃদ্ধকে হত্যা, আটক ১ আরও বাড়ল স্বর্ণের দাম সাভারে যুবককে গলা কেটে নৃশংস হত্যা, যাদুরচর থেকে মরদেহ উদ্ধার

লাখাইয়ে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫k Time View  
  •                                      
                                   
                               
লাখাইয়ে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
লাখাইয়ে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামে নিখোঁজের একদিন পর মানছুরা আক্তার (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।‎শনিবার ভোরে গ্রামের পূর্বদিকে ‘ইসমাইল বন্দ’ নামের একটি সরিষা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের ছড়িয়েছে।

‎স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মুড়িয়াউক গ্রামের মো. কেনু মিয়ার মেয়ে মানছুরা আক্তার শুক্রবার সকাল আটটার দিকে প্রতিদিনের মতো গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়।
‎এরপর সে আর বাড়িতে ফেরেনি। সন্ধ্যা পর্যন্ত খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের নিয়ে আশপাশের ধানক্ষেত, ঝোপঝাড় ও পুকুরপাড়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাতে মাইকিং করে নিখোঁজ শিশুর খবর এলাকাবাসীর কাছে ছড়িয়ে দেওয়া হয়।

‎শনিবার ভোরে স্থানীয় কৃষক আব্দুর রহমান নিজের সরিষা ক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পান এবং পুলিশকে জানান। পরে পরিবারের সদস্যরা মরদেহটি মানছুরা আক্তারের বলে শনাক্ত করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটির গলায় কাপড় পেঁচানো ছিল।

‎লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, “সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপপরিদর্শক ময়নাল হোসেন খান সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।‎এ ঘটনায় লাখাই উপজেলাজুড়ে শোক ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী দাবি করেছেন, এত কম বয়সী শিশুর মৃত্যু স্বাভাবিক নয়। তারা আশা করছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটন হবে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102