বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে: সংসদে প্রধানমন্ত্রী এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্য পদ ৬০ হাজার ২৯৫: সংসদে শিক্ষামন্ত্রী সাভারে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার ‎ঢাকা–সিলেট মহাসড়কে ঝুঁকি কমাতে দিনারপুরে আন্ডারপাসের দাবি মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস নবীগঞ্জে দুই ফিলিং স্টেশনে জ্বালানি তেলের গড়মিল, জরিমানা ৩০ হাজার টাকা ‎হবিগঞ্জে সালিশ বৈঠকেই রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ৩০ আশুলিয়ায় ৫ রাউন্ড গুলির শব্দ, স্থানীয়দের দাবী ২ জন হতাহত; তবে তথ্য নেই বলে জানান পুলিশ

শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি
                                             
  •   Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬k Time View  
  •                                      
                                   
                               
শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে পুলিশ । রবিবার রাতে (১৫ ফেব্রয়ারি ২০২৬) অর্থাৎ রাত ১১ টায় শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলাম-এর নেতৃত্বে এক বিশেষ অভিযানে শৈলকুপা পৌরসভা হাবিবপুর গ্রামের চর পাড়া থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক কে আটক। গ্রেপ্তারকৃত আসামি মোঃ সিরাজ উদ্দিনের ছেলে। আব্দুল গাফফার পেশায় একজন ইজি বাইক চালক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তরিকুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স সন্দেহভাজন গাফফার কে নজরদারিতে রেখেছিলো । তল্লাশিকালে তার হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটককৃত গাফফার কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হবে শৈলকুপা থানার ওসি মোঃ হুমায়ুন মোল্লা জানান।স্থানীয়দের মতে, নিয়মিত অভিযানের ফলে এলাকায় মাদককারবারিদের মধ্যে ভয় এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে, যা সামাজিক নিরাপত্তা এবং মাদকের বিরুদ্ধে তৎপরতার ইতিবাচক ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102