বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
‎শায়েস্তাগঞ্জে ৩৫ বস্তা অবৈধ ভারতীয় ফুসকা জব্দ, আটক ৪ হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪ কোটি প্রান্তিক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয় ‎বানিয়াচংয়ে পুকুরে গোসল করতে গিয়ে ভাই-বোনের মৃত্যু ‎সুন্দরগঞ্জে শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অপরাধে ছাত্তার পাটোয়ারীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সীতাকুণ্ডে, একটি গুদামের টিনশেড ধসে দুই শ্রমিক মৃত্যু ৬ মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে: সংসদে প্রধানমন্ত্রী এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্য পদ ৬০ হাজার ২৯৫: সংসদে শিক্ষামন্ত্রী সাভারে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদ দেখা গেছে, কাল থেকে রমজান শুরু

নিজস্ব প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০k Time View  
  •                                      
                                   
                               
চাঁদ দেখা গেছে, কাল থেকে রমজান শুরু
চাঁদ দেখা গেছে, কাল থেকে রমজান শুরু

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে সিয়াম সাধনা শুরু হচ্ছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন-এর মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আনুষ্ঠানিকভাবে রমজানের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে এই ঘোষণা দেওয়া হয়।

জাতীয় চাঁদ দেখা কমিটির ওই সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে পাওয়া চাঁদ দেখার সংবাদ ও তথ্য পর্যালোচনা করা হয়। সব দিক বিবেচনায় নিয়ে সর্বসম্মতিক্রমে বৃহস্পতিবার থেকে রমজান মাস গণনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে চাঁদ দেখা যাওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গেই ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে রমজানের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজ বুধবার রাত থেকেই, অর্থাৎ বাদ এশা নামাজের পর দেশের মসজিদে মসজিদে পবিত্র তারাবির নামাজ আদায় করা হবে। একই সঙ্গে দিবাগত ভোররাতে সেহরি খাওয়ার মাধ্যমে প্রথম রোজা পালনের প্রস্তুতি নেবেন রোজাদাররা।

রমজান মাস মুসলিম উম্মাহর জন্য সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের বিশেষ সময়। এ মাসে রোজা রাখা ফরজ হওয়ার পাশাপাশি কোরআন তিলাওয়াত, দান-সদকা, তারাবির নামাজ এবং বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলিমরা। দেশের ধর্মীয় পরিবেশে তাই রমজানকে ঘিরে বিশেষ আমেজ ও উৎসবমুখর আবহ লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102