আশুলিয়া থানা প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় জামগড়া এলাকায় ফের সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ঘটনা ঘটেছে। দোকানপাট ও বসতবাড়ি লক্ষ্য করে চালানো এসব হামলায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভীত-সন্ত্রস্ত এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।গত কাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে স্থানীয় বাসিন্দা মো. বকুল ভূঁইয়ার বাড়ির সামনে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ঘটনার সময়কার দৃশ্য পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। ফুটেজে একাধিক হামলাকারীর হাতে দেশীয় অস্ত্র দেখা যায় এবং গুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
আজ সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের আশুলিয়া থানার ১নং সহ-সভাপতি মো. বকুল ভূঁইয়া। সংবাদ সম্মেলনে তিনি সিসিটিভি ফুটেজ সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।সংবাদ সম্মেলনে মো. বকুল ভূঁইয়া বলেন, “হামলাকারীরা যে দলের বা গোষ্ঠীরই হোক না কেন, তারা সন্ত্রাসী। আমরা চাই প্রশাসন যেন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি জামগড়া এলাকায় একাধিকবার সন্ত্রাসী তৎপরতা বেড়েছে। রাত হলেই কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, যা এলাকার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।এলাকাবাসী জানান, গুলির শব্দ শুনে নারী ও শিশুরা আতঙ্কে ঘর থেকে বের হতে পারছেন না। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। অনেকেই মনে করছেন, দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে আশুলিয়া থানা প্রশাসনের প্রতি দ্রুত অভিযান চালিয়ে দোষীদের গ্রেপ্তার ও এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ